Header Ads

Header ADS

২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত, মৃত ২২


দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮৫১১ জনে। এছাড়া আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০৮ জনে। সুস্থ হয়ে উঠেছেন ৩৯৫ জন। মোট সুস্থ হয়ে ফিরেছেন ৫৬০২ জন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 
এদিকে, ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২১ মে) সকাল পর্যন্ত প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৯১২ জন। মারা গেছে ৩ লাখ ২৯ হাজার ৮৯৬ জন।

No comments

Powered by Blogger.