Header Ads

Header ADS

দোহারে ধর্ষন মামলায় ইকরাশির আসলাম মিয়া আটক


 নিজস্ব প্রতিবেদক : দোহারে স্কুল পড়ুয়া ছাত্রী (১৭) কে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মুঃ আসলাম মিয়া(৪০) এক ব্যক্তি  কে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। রোব্বার সন্ধ্যার পর এ ঘটনায় ভুক্তভোগী নারী দোহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে সোমবার ২ নভেম্বর দোহার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

আটককৃত মুঃ আসলাম মিয়া উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাসি গ্রামের তোতা মিয়ার ছেলে।

ভুক্তভোগী নারী বলেন -কয়েক মাস আগে,  প্রতিদিন এর ন্যায় আমি বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই আসলাম আমাকে উত্যক্ত করতো। ঐ দিন ভয় দেখিয়ে আমাকে জোড় করে গাড়িতে তুলে পাশের সামাদ বেপারীর ছেলে হারুন এর বাড়ি নিয়ে আমাকে ধর্ষণ করে।আমি কান্নাকাটি করে লোক জড়ো করার চেষ্টা করলে আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেওয়ার আশ্বাস দেয়। এ প্রতিশ্রুতি র মাধ্যমেই গত চার মাস ধরে আমাকে বাধ্য করে স্বামী -স্ত্রীর মতো মেলামেশা করতে থাকে। এতে করে আমি প্র্যাগনেন্ট হয়ে পড়ি, বিষয়টি আসলাম কে জানালে সে কৌশলে দোহারের বাইরে নিয়ে আমাদের বিয়ের কাজটি সম্পন্ন করবেন বলে জানান। এবং এই সময়ের মধ্যে আমাকে অপারেশন করিয়ে গর্ভের বাচ্চা টি নস্ট করে ফেলেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে এলাকায় সালিশ বৈঠক হয়। সালিশিতে বিয়ের সিদ্ধান্ত হয় এবং আসলাম তার ভুল স্বীকার করে বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু বিশেষ ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে পরে আর বিয়ে করেনা।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফা কামাল বাংলার সংবাদ  কে জানান ভুক্তভোগী র অভিযোগ এর ভিত্তিতে একটি ধর্ষণ মামলা নেওয়া হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

1 comment:

Powered by Blogger.