কুসুম হাটি ইউপি নির্বাচনে নতুন চমক -মহি মাদবর

আসন্ন ঢাকার দোহারের কুসুমহাটির ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা সতন্ত্র প্রার্থী জনাব মহি উদ্দিন মাদবর।
এই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে চান তিনি। এমনকি নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায়ও থেমে নেই তিনি। অত্র ইউনিয়নের বাস্তা এলাকার প্রয়াত নুর আলি মাদবরের ছেলে তিনি। এলাকায়ও রয়েছে বেশ জনপ্রিয়তা। আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে এবং এই এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তরুণ প্রজন্মের নেতৃত্ব চান এলাকাবাসী। কুসুমহাটি ইউনিয়নবাসী এখন নতুন চমকের অপেক্ষায়।
দিন যাচ্ছে বাড়ছে নির্বাচনের আমেজ। অন্যদিকে মহি উদ্দিন মাদবরও অপেক্ষায় রয়েছেন নির্বাচনী ইসতেহার ঘোষণার এবং প্রতীকের জন্য। প্রতীক পেলেই নির্বাচন করবেন। এমনকি নির্বাচনের জয়ী হয়ে এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন এবং জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করবেন, বলে এমনটাই জানান এই প্রার্থী মহি উদ্দিন মহি মাদবর।
No comments