Header Ads

Header ADS

দোহারে নতুন ওসি মোঃ মোস্তফা কামালের যোগদান


 দৈনিক আমার বাংলাঃ ঢাকার দোহার থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তফা কামাল  ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দোহার থানায় ওসি হিসেবে যোগদান করায়, দোহার  থানার অনান্য

পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য, সাংবাদিক , রাজনীতিবীদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন ওসিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া ফেইসবুকেও তাকে অভিনন্দন জানিয়েছেন।

জানা গেছে, ইতিপূর্বে সদ্য যোগদানকারী ওসি মো.মোস্তফা কামাল  নবাবগঞ্জ  থানার ওসি পদে এবং  তারও আগে দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে পুলিশ বাহিনীর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।


এদিকে দোহারের সাবেক ওসি সাজ্জাদ হোসেন কে অন্য থানার অফিসার ইনচার্জ পদে বদলি করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে ওসি মোস্তফা কামাল দোহার থানার সকল শ্রেণী পেশার মানুষের  সার্বিক সহযোগিতা কামনা করেছেন । এছাড়াও  সদ্য যোগদানকারী ওসি মো.মোস্তফা কামাল  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছেন,


আমার জন্য দোয়া করিবেন এবং অত্র দোহার থানা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি ভাল রাখতে পারি সেই জন্য আপনাদের সহযোগীতা একান্ত কাম্য। মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা পেতে আমরা একসাথে কাজ করব। যে কোন প্রয়োজনে অত্র দোহার থানার আমি সহ সকল অফিসার ও ফোর্স আপনাদের পাশে থাকবে। যে কোন তথ্য দিয়ে আমাদের সহযোগীতা করবেন। তথ্য দাতার নাম-ঠিকানা গোপন থাকবে। তার এই শুভ ইচ্ছার যেন বাস্তবে রুপ নেয় এমনটাই আশাবাদী দোহার উপজেলার শান্তিপ্রিয় সাধারণ  মানুষ।


সংবাদ টি শেয়ার করুন:


No comments

Powered by Blogger.