দোহারে নদীতে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ
স্টাফ রিপোর্টার : ঢাকার দোহারে আঙিনা নদীতে গোসলে নেমে রাশেদা বেগম (৫০) নামে এক নারী নিখোঁজ হয়েছে। সে উপজেলার দক্ষিণ জয়পাড়ার নূরুল ইসলামের স্ত্রীর।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬ টায় রাশেদা প্রতিদিনের ন্যায় বাড়ির পাশ্ববর্তী আঙ্গিনার ঘাটে গোসলে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায়, স্বজনরা তার খোঁজে নদীর ঘাটে গিয়ে রাশেদার ব্যবহৃত সাবান, জুতা ও গামছা পড়ে থাকতে দেখে নদীতে খুঁজতে শুরু করেন। রাশেদার সন্ধান না পেয়ে, বিষয়টি দোহার ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে রাত পর্যন্ত খোঁজেও উদ্ধার করতে পারেনি রাশেদা বেগমকে। নিখোঁজ রাশেদার বড় ছেলে রাসেল জানায়, তার মা হৃদরোগে ভুগছিলেন।

No comments