Header Ads

Header ADS

নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত গ্রেপ্তার

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার  গালিমপুর বাজারের পাশে খাঁন মার্কেটের সামনে আন্তঃ জেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

দিবাগত শুক্রবার রাতে ঐ এলাকায় আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতি চলছে স্থানীয়দের দেয়া এমন সংবাদ পান গালিমপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। বিষয়টি জানান পর উর্ধ্বতন কর্মকতাদের সহযোগিতায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়৷

থানা সূত্রে জানা গেছে, পুলিশের উপস্থিত টের পেয়ে ডাকাতির কাজে ব্যবহৃত পিকাপ গাড়িটি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল৷ পুলিশ বিশেষ কৌশল অবলম্বন করে তাদের ৫ জনকে আটক করেন৷ এসময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও একটি পিকাপ (মিনি ট্রাক) উদ্ধার করা হয়৷ গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বারপ্লেট ছিল না৷

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাত দলের ৫ সদস্যকে পিকাপ গাড়ি, ছেন, চাপাতি, রড, হাতুরি ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। পরে, ডাকাতি মামলা দায়ের করে আজ শনিবার (৬ মার্চ) সকালে তাদের ৫ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments

Powered by Blogger.