দোহারে মাদক সহ আটক ৩ যুবক
বাংলার সংবাদ রিপোর্ট :
ঢাকার দোহার উপজেলায় গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী কে আটক করেছে দোহার থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ মে) উপজেলার চর লটাখোলা ব্রীজে চেকপোস্ট বসিয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল এর নেতৃত্বে -এস আই আল নুর তারেক, এ এস আই নান্ট কৃষ্ণ মজুমদার ও এ এস আই এরশাদ তাদের সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাসি করে ৩৮৫ পুড়িয়া গাঁজা ঊদ্ধার করে।
আটককৃতরা হলেন উপজেলার চর লটাখোলার - হুমায়ুন (৩৫), শাহজাহান (৪৫) ও সোহেল(৩১)।
আটককৃতদের দোহার থানায় মাদক মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।

No comments