Header Ads

Header ADS

দোহারের বিলাসপুর ইউনিয়নের কুলছড়ি গ্রামের ১২ বছরের বালিকা ধর্ষণ। এক নারী সহযোগী আটক


দোহার সমাচারঃ

ঢাকার দোহারে বিলাসপুর ইউপির কুলছড়ি গ্রামে ১২ বছরের বালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সহযোগী সোমা আক্তার(২১) নামে এক গৃহবধুকে দোহার থানা পুলিশ শনিবার রাতে গ্রেফতার করেছে। এ ঘটনায় দোহার থানায় মামলা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুরের কুলছড়ি এলাকার লতিফ চোকদারের ছেলে, সেলিম চোকদার (৫০) ও তার কিছু সহযোগী বেশ কিছু দিন ধরে ওই এলাকার এক দরিদ্র রিকসা চালকের ১২ বছর বয়সের মেয়েকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলো। ধর্ষণের বিষয়টি বালিকা তার পরিবারের সদস্যদের জানালে তার পিতা বাদী হয়ে দোহার থানায় মামলা করেন।এ বিষয়ে দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ এঘটনায় অভিযুক্ত এক মহিলাকে আটক করেছে।

No comments

Powered by Blogger.