দোহারে ডুবে গেছে বাড়িঘর, বন্যার্তদের খাদ্য সহায়তা করা হবে চলতি সপ্তাহে - ইউএনও
গত দুদিনে দোহারে অন্তত ১২ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।
অন্যদিকে পানিবন্দী হয়ে যাওয়ায় এসব পরিবার এখন জীবনযাপন অনেকটাই কষ্ট হয়ে পড়েছে৷ এমনকি চলাচল থেকে শুরু করে খাবার নিয়েও বেশ সমস্যায় পোহাতে হচ্ছে এসব পরিবারকে।
তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছে, যেসব পরিবারের বাড়িঘর বন্যার পানিতে ডুবে গেছে তাদের দ্রুত খাদ্য সহায়তা করা হবে৷
গত সপ্তাহের তুলনায় ২৪ ঘন্টায় ধু ধু করে পানি বেড়েছে৷ এছাড়া পদ্মার পাড়বর্তী এলাকায় যাদের বাড়িঘর রয়েছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দোহারের মাহমুদপুর, নাড়িশা, বিলাশপুর ,মাহমুদ পুর নয়াবাড়িসহ বেশ কয়েকটি ইউনিয়নের গ্রামগুলো পানিতে তলিয়ে গেছে। এমনকি বাড়িতে পানি প্লাবিত হওয়ায় এখন চলাচল করতে হয় নৌকা দিয়ে৷ নৌকাই এখন তাদের ভরসা হিসেবে দাঁড়িয়েছে৷ এছাড়া কলা গাছের ভেলা দিয়েও অনেকেই চলাচল করছে৷
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ জানিয়েছেন, গত দুদিনে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় চারটি ইউনিয়নের বেশকিছু এলাকায় ডুবে গেছে৷ বন্যার্তদের প্রতিনিয়ত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। খুব দ্রুতই তাদের খাদ্য দিয়ে সহায়তা করা হবে।

No comments