নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত জীবাণুনাশক স্প্রে টানেল মেশিনের বেহাল দশা
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবাণুনাশক স্প্রে টানেল মেশিন৷
করোনা ভাইরাসের এই সময়, ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের মূল ফটকের সামনে অবস্থিত জীবাণুনাশক স্প্রে টানেল মেশিনের বেহাল দশা দীর্ঘদিন। বর্তমানে মেশিনটির কোন কার্যক্রম চোখে পড়ে না । গত কয়েক মাস আগে মেশিনটি বসানো হলেও ব্যবহারের কিছুদিন পর নষ্ট হয়ে যায় এমন দাবি হাসপাতাল সূত্রের।
অনেকেই বুঝে, আবার অনেকেই না বুঝেই মেশিনটির ভীতর দিয়ে চলাচল করে থাকে। কিন্ত ভীতরে প্রবেশ করার পর বুঝ যায় এটির আসল রূপ৷ কোন ধরনের জীবাণুনাশক স্প্রে করে না এটির ভীতর৷
খোঁজ নিয়ে জানা গেছে, এই মেশিনটি অনেকদিন যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে। এমনকি কোন ধরনের মেরামতও করা হচ্ছে না এই টানেলের। সরকারি টাকায় এটি ক্রয় করা হলেও এটির বেহাল অবস্থা চলছে।
স্প্রে মেশিন নষ্ট হয়ে থাকায় একদিকে যেমন প্রয়োজনীয় সেবা বঞ্চিত হচ্ছে মানুষ। অন্যদিকে সরকারি টাকার অপচয় মনে করছেন এলাকাবাসী।
হাসপাতালে রোগীদের অভিযোগ, এটি এমনভাবে এখানে রাখা হয়েছে দেখে মনে হয় সব ঠিক আছে৷ উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোগী আসছে প্রতিদিন । হাসপাতালটিকে জীবাণুমুক্ত রাখতে এটি খুব গুরুত্বপূর্ণ। কিন্ত এই মেশিনটি নষ্ট হয়ে বসে আছে। মেরামতও করা হচ্ছে না কেন কথা অনেকই বলছেন।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জীবাণুনাশক টানেল মেশিনটি বেশকিছু দিন হয় নষ্ট হয়ে আছে। এটি উপজেলা পরিষদ দপ্তর থেকে দেওয়া হয়েছে৷ মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে ।

No comments