Header Ads

Header ADS

গ্রামবাসীদের উদ্যোগে রাস্তা সংস্কার, ঢাকার নবাবগঞ্জে

দৈনিক আমার বাংলাঃ
ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের কাশিমপুর এলাকায় নিউ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে শাখা রাস্তাটি বেশ কয়েকবছর যাবৎ পানি জমে জলাবদ্ধতা ছিল৷ ঐ এলাকার কিছু স্বেচ্ছাসেবীদের উদ্যোগে শুরু হয়েছে রাস্তাটির সংস্কার কাজ৷ সকলের সহযোগিতায় কাজ শুরু করা হয়৷ তাদের এমন মহৎ উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
একটু বৃষ্টি হলেই কয়েকশত মিটার রাস্তায় পানি জমে যায়। এতে, একদিকে যেমন দুর্ভোগ পোহাতে হতো, আরেকদিকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
এলাকাবাসীর উদ্যোগে প্রায় ৫ শত মিটার রাস্তার সংস্কার কাজ শুরু করেছে তারা৷ এতে প্রায় লাখ টাকা খরচ হবে বলে জানান এলাকাবাসী। এই কাজে যারা উদ্যোগ নিয়েছেন,এদের মধ্যে অন্যতম জাকির হোসেন, মো. জসিম, মো. হুমায়ূন, শাহাদাত বাবু, মুকুল, পিন্টু। এই রাস্তাটি দিয়ে যেন জনগণের চলাচলে কোন ধরনের কষ্ট না হয় সেজন্য এলাকাবাসীর সহযোগিতায় এমন উদ্যোগ নিয়ে রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হয়েছে৷ এমনটাই জানান স্বেচ্ছাসেবী টিম। তারা অারো জানান, সব এলাকায় যদি এলাকাবাসী এমন উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কার করেন তাহলে দেশে আর ভোগান্তি থাকবে না৷

সংবাদটি শেয়ার করুন

No comments

Powered by Blogger.