নিজস্ব প্রতিনিধি  : ঢাকার  দোহারে দক্ষিণ জয়পাড়া হরিসভা  এলাকায় বসতঘরে আগুন লেগে মৃত্যু প্রতিবন্ধী কিশোরীর পরিবারকে অর্থসহয়তা প্রদাণ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পরিবারের সদস্যদের সান্তানা দিয়ে, নিপার বাবা দিরেণ সাহা ও মায়ের হাতে পাঁচ হাজার টাকার চেক প্রদাণ করেন। সেই সাথে অসহয় পরিবারটির মাঝে ২০ দিনের খাদ্য সামগ্রী , চাল, ডাল, তেল ও লবন তুলে দেন।  ফিরোজ মাহমুদ বলেন, ঘটনাটি জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। পরবর্তীতে ঘর তোলার জন্য সহয়তা  দেওয়া হবে।